খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের হুমকির ঘটনায় গ্রেফতার ২

ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এ দু’জন পলাতক ছিলেন। সোর্স নিয়োগ করে তাদের গ্রেফতার করা হয়। তারা কোনো তথ্য দেয়নি।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা প্রেসক্লাব
খুলনা প্রেসক্লাব |নয়া দিগন্ত

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সন্ত্রাসীদের মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় দু’আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে নগরীর নিরাল আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো: সবুজ (৪১)। তারা উভয়ে দর্জি পেশায় আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস আই বিশ্বজিত কুমার বসু জানান, এজারহার নামীয় চারজন আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। তারা রজনৈতিক দলের সাথে সম্পৃক্ত।

ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে এ দু’জন পলাতক ছিলেন। সোর্স নিয়োগ করে তাদের গ্রেফতার করা হয়। তারা কোনো তথ্য দেয়নি।

উল্লেখ্য, রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে একজন সভাপাতি প্রার্থীর নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে।

এঘটনায় খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত খুলনা সদর থানায় একটি মামলা করেন।