সুন্দরবনে চরপাটা জালের পারমিট নিয়ে নিষিদ্ধ ‘বেন্দি জাল’ দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নিষিদ্ধ বেন্দি জাল, তিনটি নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন নলিয়ান এলাকার জামাল মোল্যা, জাকিরুল ও নুর মোহাম্মদ মোল্যা।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন অপরাধ আইনে মামলা দায়ের করেছেন। আটক জেলেদেরকে আদালতে পাঠানো হবে।’



