ভালুকায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: শিহাব মিয়া (২১) নামে এক জুনিয়র টেকনিশিয়ান নিহত হয়েছেন।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
সড়ক দুর্ঘটনায় নিহত মো: শিহাব মিয়া
সড়ক দুর্ঘটনায় নিহত মো: শিহাব মিয়া |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: শিহাব মিয়া (২১) নামে এক জুনিয়র টেকনিশিয়ান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে এবং উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকার বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, শিহাব বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।