এইচএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১১২৭ পরীক্ষার্থী

সিলেট জেলায় ৩৭টি কেন্দ্রে মোট ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৪ হাজার ৬৪৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৭৩ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা
সিলেট নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা |নয়া দিগন্ত

সারাদেশের মতো সিলেট শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ১২৭ জন পরীক্ষার্থী।

বোর্ডের আওতাধীন চারটি জেলার ৯৬টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৬ হাজার ৪৯ জন। সবমিলিয়ে বোর্ডে অনুপস্থিতির হার এক দশমিক ৯৭ শতাংশ।

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেট বোর্ডে পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। কোনো কেন্দ্রেই কোনো ধরনের গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত দৈনন্দিন তথ্য বিবরণী সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৯৬টি, যেখানে তথ্যপ্রাপ্ত কেন্দ্রের সংখ্যাও ৯৬। প্রথম দিনের পরীক্ষায় বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ১২৭ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ৩৭টি কেন্দ্রে মোট ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৪ হাজার ৬৪৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৭৩ জন।

হবিগঞ্জ জেলায় ২০টি কেন্দ্রে ১০ হাজার ১৮০ জনের মধ্যে উপস্থিত ছিল নয় হাজার ৯৪১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ২৩৯ জন।

মৌলভীবাজারে ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১১ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ২৫৪ জন।

সুনামগঞ্জে ২২টি কেন্দ্রে ১০ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১০ হাজার ৩৮৯ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২৬১ জন।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।