বেলাবতে কিশোরকে শ্বাসরোধে হত্যা

নরসিংদীর বেলাবতে শ্বাসরোধ করে নয়ন (১৬) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Location :

Belabo
বেলাব থানা, নরসিংদী
বেলাব থানা, নরসিংদী |নয়া দিগন্ত

বেলাব (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর বেলাবতে শ্বাসরোধ করে নয়ন (১৬) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর গ্রামে। নিহত নয়ন উক্ত গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে ফেলে চলে যায়। সকাল ১০টার দিকে স্থানীয়রা ছেলেটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ জানান, দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।