টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ভোরে যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
টাঙ্গাইল দুর্ঘটনাকবলিত ট্রাক
টাঙ্গাইল দুর্ঘটনাকবলিত ট্রাক |সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডসহ যাত্রী-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডসহ যাত্রীবোঝাই করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।