ধামরাইয়ে আগুনে পুড়ে গেল ৫ দোকান

ঢাকার ধামরাইয়ের খরারচর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ের খরারচর এলাকায় একটি বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামছুল হক মিঞা জানান, আগুনে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকা নগদ অর্থ এবং ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে উদ্ধার হওয়া সম্পদের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।