পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং

জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
প্রেস ব্রিফিং
প্রেস ব্রিফিং |নয়া দিগন্ত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর ব্যাপক প্রচার ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পটুয়াখালীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৩ মে) বেলা ১২টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: শহীদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো: শাহাদাত হোসেন।

‎এছাড়াও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, সরকারের এই জনকল্যাণমূলক কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক মানুষ যেন ফ্যামিলি কার্ড বা কৃষিঋণের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানানো হয়।

‎​বিশেষ করে উপকূলীয় জেলা হিসেবে পটুয়াখালীতে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে বলে ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

‎সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।