চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রনি নন্দীপাড়ার মরহুম বুলবুল চৌধুরীর ছেলে। তিনি মুরগি পালনের পাশাপাশি এলাকায় টিউশনি করে আসছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।



