নোয়াখালীতে জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রস্তুতিমূলক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
লংমার্চ কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে
লংমার্চ কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

নোয়াখালীতে জামায়াতে ইসলামীর আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা মিলনায়তনে জেলা নেতাদের ও কর্মপরিষদ সদস্যদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। বৈঠকে সর্বসম্মতিক্রমে ৬ দফা দাবি বাস্তবায়নে লংমার্চ কর্মসূচি সামনে রেখে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য দাবিসমূহ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

এ সময় জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমদ, জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো: বোরহান উদ্দিন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: ইসমাইল হোসেন মানিক, মাওলানা দেলওয়ার হোসেনসহ প্রমুখ।

বৈঠকে নেতারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ অত্যন্ত গুরুত্ব বহণ করে। তাই আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চকে যেকোনো মূল্যে সফল করতে কার্যকরী ভূমিকা পালনে নোয়াখালী জেলার সর্বস্তরের জনশক্তিকে ও জনগণকে আহ্বান জানান তারা।