মতলব দক্ষিণে শতভাগ পাস করেনি কোনো প্রতিষ্ঠান

মতলব দক্ষিণে ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠান শতভাগ পাশ করেনি। এছাড়াও ছয়টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে।

Location :

Matlab Dakkhin
শতভাগ পাস করেনি কোনো প্রতিষ্ঠান
শতভাগ পাস করেনি কোনো প্রতিষ্ঠান |ফাইল ছবি

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি। এবার উপজেলা থেকে ২০৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ও ১৩৯১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৭ দশমিক ৩২। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণে ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠান শতভাগ পাশ করেনি। এছাড়াও ছয়টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে।

কাচিয়ারা স্কুল অ্যান্ড কলেজে থেকে ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাশ করেছে ১৮ শিক্ষার্থী। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন, দগরপুর আবদুল গনি উচ্চ বিদ্যালয় থেকে ৫৪ জনের মধ্যে ২৫ জন, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জনের ২১ জন, কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জনের মধ্যে ১৫ জন ও আদর্শ স্কুল মতলব থেকে ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন পাস করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, এ বছর প্রাপ্ত ফলাফলে মতলব দক্ষিণ উপজেলার কোনো প্রতিষ্ঠান শতভাগ পাশ করেনি। ছয়টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে কম শিক্ষার্থী পাশ করেছে।