চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার দম্পতির কারাদণ্ড

শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের সামারি ট্রায়ালে বিচারক আকের আলীকে দুই বছর ও ফেরুজা খাতুনকে ছয় মাসের কারাদণ্ড দেন।

Location :

Chuadanga
কারদণ্ডপ্রাপ্ত আকের আলী ও ফেরুজা খাতুন
কারদণ্ডপ্রাপ্ত আকের আলী ও ফেরুজা খাতুন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হওয়া এক দম্পতিকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৫৫) ও তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০)।

শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের সামারি ট্রায়ালে বিচারক আকের আলীকে দুই বছর ও ফেরুজা খাতুনকে ছয় মাসের কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: হাফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কর্চাডাঙ্গা গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে, আকের আলী মণ্ডলের কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট এবং তার স্ত্রী ফেরুজা খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করে।

জীবননগর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের সামারি ট্রায়ালের জন্য চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক শনিবার এ সাজা ঘোষণা করেন। আদালতের আদেশ পাওয়ার পরপরই দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।