ফুলতলী বীচে চাঁদা দাবির অভিযোগে প্রশাসনের নজরদারি জোরদার

স্পিড বোট চালক মো: ইমরান হোসেন অভিযোগ করেন, আবরার নামের এক ব্যক্তি তার কাছে প্রতিদিন ৫০০ টাকা অথবা মাসিক ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
রঙিন আলোয় ফুলতলী বীচের সন্ধ্যা সৌন্দর্য
রঙিন আলোয় ফুলতলী বীচের সন্ধ্যা সৌন্দর্য |নয়া দিগন্ত

জাতীয় দৈনিক নয়া দিগন্তে ‘স্পিড বোট চালকের কাছে চাঁদা দাবি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিন উদ্দিন।

তিনি বলেন, সরকারি জায়গায় কোনো ধরনের চাঁদা আদায় বা দাবি করার সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর উভয়পক্ষকে ডেকে কথা বলা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে, স্পিড বোট চালক মো: ইমরান হোসেন অভিযোগ করেন, আবরার নামের এক ব্যক্তি তার কাছে প্রতিদিন ৫০০ টাকা অথবা মাসিক ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এমনকি স্পিড বোটের সিঁড়ি সরিয়ে নেয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পর্যটন সম্ভাবনাময় ফুলতলী বীচ এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ জরুরি।