বেনাপোল বন্দরে শ্রমিক নিহত, লোড আনলোড বন্ধ

দুপুরে বন্দরের চেয়ারম্যান বেনাপোল আসবেন ও শ্রমিকদের সাথে বৈঠক করবেন। তারপর বন্দরে লোড আনলোড কার্যক্রম চালু হবে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যের চাপায় শাহাজান নামে এক শ্রমিকের নিহতের ঘটনায় পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে পণ্য লোড আনলোড বন্ধ রেখেছেন হ্যান্ডালিং শ্রমিকরা।

তবে আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল বন্দরের টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত বন্দর শ্রমিক শাহাজানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে লোড আনলোড বন্ধ রেখেছে।’

তিনি আরো বলেন, ‘দুপুরে বন্দরের চেয়ারম্যান বেনাপোল আসবেন ও শ্রমিকদের সাথে বৈঠক করবেন। তারপর বন্দরে লোড আনলোড কার্যক্রম চালু হবে।’