খাগড়াছড়িতে অটোরিকশায় উড়না প্যাঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
অর্পনা ধর
অর্পনা ধর |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে উড়না প্যাঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের শালবন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্পনা ধর শালবন এডিসি এলাকার বাসিন্দা এবং স্থানীয় শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় শালবন গেট এলাকায় পৌঁছালে তার উড়না হঠাৎ মোটরের সাথে প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।