চট্টগ্রামে বিদেশী সিগারেট ও শুঁটকিসহ কার্গো বোট জব্দ , আটক ১৬

কোস্ট গার্ড পূর্ব জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কর্ণফুলি উপজেলার ব্রিজঘাট সংলগ্ন কর্ণফুলি নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
কর্ণফুলীতে বিদেশী সিগারেটসহ আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করে কোর্সগার্ড
কর্ণফুলীতে বিদেশী সিগারেটসহ আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করে কোর্সগার্ড |নয়া দিগন্ত

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আনা বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও শুঁটকিসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কর্ণফুলি উপজেলার ব্রিজঘাট সংলগ্ন কর্ণফুলি নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী সিগারেট এবং প্রায় ২ হাজার ৬০০ কেজি শুঁটকি। এ সময় পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ ১৬ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।