নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও নিজ বাড়ি থেকে ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ানকে গ্রেফতার করা হয়।
শাকিল আহমেদ নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সারোয়ার জানান, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তাদের সোনারগাঁও থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



