রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুখালী গ্রামের হাসান মিয়ার বাড়িতে ১০/১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে তার বসত ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে লুটপাট চালায়। এদিন রাতে হাসান মিয়া বাড়িতে ছিলেন না।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।