চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শের আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



