দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে ফোরামের কেন্দ্রীয় কার্যালয় দাউদকান্দি গৌরীপুর থেকে টিম রওনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর পথসভায় মিলিত হয়।
পরে বাসযোগে সোনারগাঁ মেঘনা শিল্পাঞ্চলে র্যালি, পথসভা ও ধূমপান নিরুৎসাহিত করতে স্টিকার সাঁটানো কার্যক্রম শুরু করে।
এদিকে নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে ফোরামের অগ্রবর্তী টিম কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরগামী বহুতল মিশু লঞ্চে কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান মোল্লা ও সদস্য আব্দুর রহিম রিপনের নেতৃত্বে ধূমপান বিরোধী ক্যাম্পেইন শুরু করে।
পরে সোনারগাঁয়ে অবস্থান করা বৃহৎ টিম মিশু লঞ্চে অগ্রবর্তী টিমের সাথে মিলিত হয়। সকাল সাড়ে ৯টায় লঞ্চের খোলা ছাদে তারা ব্রেকফাস্টের আয়োজনে অংশগ্রহণ করেন।
চলন্ত লঞ্চে অসংখ্য যাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব ও ফোরামের দাউদকান্দি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা কামরুল হাসান গরীব।
অধূমপায়ী ফোরামের (অফ) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো: হানিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো: শাহআলম, পৃষ্ঠপোষক ও রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত এআইপি, দাউদকান্দি শাখার সভাপতি মো: তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: সবুজ মিয়া।
মেঘনার চন্দনপুর লঞ্চঘাট ও হোমনার লঞ্চঘাটে ধূমপান ও মাদক বিরোধী ক্যাম্পেইন শেষে টিম মিলিত হয় হোমনা উপজেলা নির্বাহী অফিস কমপ্লেক্স চত্বরে। এখানে টিমের সাথে মিলিত হন হোমনা শাখার প্রধান উপদেষ্টা, যুব উন্নয়ন অধিদফতর কুমিল্লার এলপিআরে থাকা উপপরিচালক মো: সামসুজ্জামান, উপদেষ্টাবৃন্দ সাংবাদিক মো: মোর্শেদুল সাজু, সাংবাদিক মো: আক্তার হোসেন, সাংবাদিক মো: মুরশিদ আলম, তিতাস উপজেলা শাখার উপদেষ্টা মো: বশির উল্লাহ মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন।
এছাড়া কেন্দ্রীয়, দাউদকান্দি, হোমনা ও তিতাস শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রোদের তীব্রতা উপেক্ষা করে হাটবাজার ও পথচারীদের ধূমপান নিরুৎসাহিত করতে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক আমিক বিন জামান, দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ ও প্রচার সম্পাদক ভাষ্যকার কবির হোসেন।



