মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

জামালপুরের মাদারগঞ্জে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Location :

Madarganj
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে এক ডোজ হাম প্রতিরোধী টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরো জানান, উপজেলার প্রতিটি টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। তাই সব অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে ব্যাপক প্রচারণা কার্যক্রমও পরিচালনা করা হবে।