পঞ্চগড়ে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ২

মোটরসাইকেলের মাঝখানে রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পুরোনো কাপড়ের আড়ালে নীল পলিথিন ও টেপ দিয়ে মোড়ানো ১২টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। পরে ওজন করে দেখা যায়, প্যাকেটগুলোর ওজন ১২ কেজি।

Location :

Panchagarh
গাঁজাসহ আটকরা
গাঁজাসহ আটকরা |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩) নামে দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বোদা-দেবীগঞ্জ হাইওয়ের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

আটকদের বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া গ্রামে।

ডিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে একটি মোটরসাইকেলে করে গাঁজা পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে হাইওয়ের পাশে একটি দোকানের কাছে অবস্থান নেয় পুলিশের একটি টিম। পরে রাত ৯টা ৫মিনিটের দিকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

মোটরসাইকেলের মাঝখানে রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পুরোনো কাপড়ের আড়ালে নীল পলিথিন ও টেপ দিয়ে মোড়ানো ১২টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। পরে ওজন করে দেখা যায়, প্যাকেটগুলোর ওজন ১২ কেজি।

এসময় মোটরসাইকেলের চালক হৃদয় ও পেছনে থাকা মহেনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। রাত ৯ টা ৩৫ মিনিটে এসব আলামত জব্দের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সেইসাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।