ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bhanga

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশালে বাড়ি ফিরছিলেন আল ইমরান। তার মোটরসাইকেলে একজন আরোহী ছিলেন। পথে পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইফুলের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সাইফুলও একজন আরোহী নিয়ে ভাঙ্গা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।

সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলচালক নিহত হন। এ সময় দুই আরোহী আহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।