ফেনী অফিস
ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রামদাসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরমধ্যে শাহীন একাডেমি এলাকা থেকে দুইজনকে রামদাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, বিকালে শহরের শাহীন একাডেমি, রামপুর,দাউদপোল,বনানীপাড়া ও কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদুর রহমান বলেন,শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এরমধ্যে যাচাই-বাছাই করে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয়রা জানায়,ফেনী শহরের বিভিন্ন স্থানে এমনকি গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাং। এদের বেশির ভাগই মাদকাসক্ত। তারা চুরি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে।



