পঞ্চগড়ে কিশোর নিখোঁজ

নিখোঁজ মিঠুন স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। নিখোঁজের দিন তার পরিধানে ছিল সাদা চেক শার্ট। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

Location :

Panchagarh
নিখোঁজ মিঠুন রায়
নিখোঁজ মিঠুন রায় |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাইক পাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে মিঠুন রায় (১৪) নিখোঁজ রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে মুঠোফোনে মিঠুনের বাবা কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘বোদা থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছি। বাড়ি থেকে সে কোথায় গেছে কেউ জানে না। সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। সবার কাছে অনুরোধ, যদি কেউ দেখেন দয়া করে জানাবেন।’

সূত্র মতে, গত মঙ্গলবার থেকে সে নিঁখোজ রয়েছে।

মিঠুন স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। নিখোঁজের দিন তার পরিধানে ছিল সাদা চেক শার্ট। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

যেকোনো তথ্যে যোগাযোগ করুন :

📞 ০১৮৭০৮০২৯৬১

📞 ০১৭৫০০৮৯১৪০

সবার সহযোগিতায় দ্রুত তাকে খুঁজে পেতে পরিবারটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।