এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৬৭৪

সিলেটে এসএসসি পরীক্ষার প্রথম দিন ৬৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থীর অংশ নিয়েছে। মোট অনুপস্থিত ছিল ৬৭৪ জন।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট শিক্ষাবোর্ড
সিলেট শিক্ষাবোর্ড |নয়া দিগন্ত

সিলেটে এসএসসি পরীক্ষার প্রথম দিন ৬৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থীর অংশ নিয়েছে। মোট অনুপস্থিত ছিল ৬৭৪ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলায় ২২৫টি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৮৪ জন। এরমধ্যে ৬৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৬৭৪ জন।

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, ‘পরীক্ষার প্রথম দিনে বিভাগের ২২৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসির প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেউ বহিস্কার হয়নি এবং কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।