সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচারকালে ভারতীয় গরুসহ ৩২ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
রোববার (১২ এপ্রিল) ভোর রাতে উপজেলার বাংলাবাজার বিজিবি ক্যাম্পের অভিযানে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পণ্যের এই চালান আটক করা হয়।
দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
আটককৃত অন্যান্য পণ্য সামগ্রী হলো- জিরা, ফুচকা, ক্রিমসহ বিভিন্ন কসমেটিকস সামগ্রী।
এ সময় দোয়ারাবাজার-ছাতক দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার লুভিয়া বিজিবি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদের চালান ও আটক করা হয়।



