নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বাংলাদেশের মানুষ চায় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন

‘আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পালন করেছে এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র কে মোকাবেলা করতে হবে।’

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নলডাঙ্গায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পালন করেছে এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র কে মোকাবেলা করতে হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪নম্বর পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নলডাঙ্গার মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সারা নাটোর নলডাঙ্গার মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।