নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা-বাবা ও শিশু

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন তিনজন
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন তিনজন |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)।

বার্ণ ইনস্টিটিউটের চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসক আরো জানান, দগ্ধ পরিবারটির সাথে কোনো স্বজন বা পরিচিতও নেই। যার কারণে তাদের দুর্ঘটনাস্থলের নির্দিষ্ট স্থানের নাম জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুনের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’