ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইন আর্কিটেক্টদের পেশাদার সংস্থা আইডিইবি কাতার চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও এফডিইবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রকৌশলী জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান।
এফডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রকৌশলী মাহবুবুল হাসান রুমি, সাবেক ব্যাংকার মুহাম্মদ হারুন উর রশিদ সিকদার, সমাজসেবক তারেক বিন কবির, শ্রমিক নেতা এম রফিক দিদার, প্রকৌশলী তাজুল হক, মাওলানা মনির আহমেদ ও তরুণ উদ্যোক্তা শিশির মজুমদার প্রমুখ।
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় লোহাগাড়া, সাতকানিয়া ও বাঁশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়ি ভেঙে যায় এবং প্রাণহানি ঘটে। এরপর থেকে আইডিইবি, এফডিইবিসহ বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখে।



