মৌলভীবাজারে সিআরবি’র নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ

‘বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সিআরবি’র ভূমিকা আরো শক্তিশালী করতে হবে।’

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
সিআরবি’র নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান
সিআরবি’র নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান |নয়া দিগন্ত

মৌলভীবাজারে ক্রেতাদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ক্রেতা সুরক্ষা আন্দোলনের (সিআরবি) জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অধিবেশন ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: সাদিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওয়াদুদ, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম এবং ব্যবসায়ী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সিআরবি’র ভূমিকা আরো শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি ভোক্তা অধিকার রক্ষা ও জনসচেতনতা তৈরিতে আরো সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।