রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভারসাম্যহীন ছিলেন।

Location :

Maulvibazar
সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধা
সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধা |নয়া দিগন্ত

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে গোবিন্দবাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে গোবিন্দবাটি বাজারের পাশে রাস্তা পারাপারের সময় মৌলভীবাজারগামী একটি অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় এক অজ্ঞাতপরচিয় বৃদ্ধা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভারসাম্যহীন ছিলেন।