ময়মনসিংহের গফরগাঁওয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ডুবাইল গ্রামের কয়েকজন বাসিন্দা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য পাঠ করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো: ইসহাক।
তিনি বলেন, কতিপয় স্বার্থন্বেষীমহল রাজনৈতিক উদ্দেশ্যে জনৈক কিশোরীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা সাজিয়েছে এবং এলাকার নিরীহ যুবকদের হয়রানি করা হচ্ছে।
এ ছাড়া প্রকৃত দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবারের দাবি, এই মিথ্যা ও সাজানো মামলার বিষয়টি দ্রুত নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একইসাথে নিরীহ যুবকদের হয়রানি থেকে মুক্তি দেয়া হোক।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন মিনারা সিদ্দিকা, আয়েশা খাতুন, খলিলুর ফকির, মিনা খাতুন, আশেয়া খাতুন প্রমুখ।



