আনোয়ারায় ২ হাজার কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় ২ হাজার কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ
আনোয়ারায় ২ হাজার কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন।

তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব উদ্যোগের ফলে উৎপাদন ব্যয় কমছে এবং কৃষকরা নতুন মৌসুমে আবাদে আরও উৎসাহিত হচ্ছেন। সময়মতো প্রণোদনা পৌঁছে দেয়ার মাধ্যমে এ অঞ্চলে আউশ চাষ সম্প্রসারণের সম্ভাবনা আরো বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকার।

তিনি জানান, প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী আউশের উচ্চ ফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। মোট ২,০০০ জন কৃষক এ সুবিধা পেয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরওয়ার আলমসহ কৃষি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।