দিনাজপুরে জুলাই শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে মো: ইব্রাহিম জুলাই শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি দ্বীন কায়েমের আন্দোলনে শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
নয়া দিগন্ত

জুলাই শহীদদের স্মরণে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর সরকারি কলেজ মাঠে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: ইব্রাহিম।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো: মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে মো: ইব্রাহিম জুলাই শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি দ্বীন কায়েমের আন্দোলনে শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।

উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের নামকরণ জুলাই শহীদদের নামে করা হয়েছে।