হরগঙ্গায় অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য শিবিরের হেল্প ডেস্ক

হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই, কক্ষ নম্বরসহ পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে বাংলাদেশ ইসলামী শিবিরের হেল্প ডেস্ক
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে বাংলাদেশ ইসলামী শিবিরের হেল্প ডেস্ক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হেল্প ডেস্ক ও গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করেছে।

শনিবার (২৫ এপ্রিল) এ হেল্পডেস্ক ও গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা হয়।

হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই, কক্ষ নম্বরসহ পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। পাশাপাশি সুপেয় পানি, স্যালাইন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও জরুরি স্বাস্থ্যসেবা দেয়া হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন।

এ সময় শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবির প্রকাশিত বিভিন্ন প্রকাশনা সামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে, অভিভাবকদের জন্য কলেজ প্রাঙ্গণে পৃথকভাবে গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করা হয়। সেখানে বসার সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য সেবা নিশ্চিত করা হয়। দায়িত্বশীলরা অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শুনে সহযোগিতা প্রদান করেন।

শিবির নেতারা জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানো এবং একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য। তাদের এ কার্যক্রম পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।