কুলাউড়ায় সাব রেজিস্ট্রার অফিসে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কুলাউড়ায় সাব রেজিস্ট্রার কার্যালয়ের অধীনস্থ স্থানীয় কর্মচারী, সনদপ্রাপ্ত দলিল লেখক, নকলনবিশদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় সাব রেজিস্ট্রার অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
কুলাউড়ায় সাব রেজিস্ট্রার অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় সাব রেজিস্ট্রার কার্যালয়ের অধীনস্থ স্থানীয় কর্মচারী, সনদপ্রাপ্ত দলিল লেখক, নকলনবিশদের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সহকারী কমিশনার( ভূমি) আমিনুল ইসলাম।

কর্মশালায় ভূমি রেজিষ্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন, রাষ্টীয় অধিগ্রহণ, প্রজাস্বত্ব আইন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।