নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. গোলাম রাব্বানীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. মো: শফিকুল ইসলাম, জনসংযোগ পরিচালক ড. গাজী মোহাম্মদ মহসিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।
সভায় আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকসজ্জা, র্যালি, সেমিনার ও সভা-সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।



