চট্টগ্রামে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক নিহত

বেলা ১১টার দিকে নগরীর বাকলিয়া এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
নিহত অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মাওলানা আহমেদুর রহমান বেলালী
নিহত অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মাওলানা আহমেদুর রহমান বেলালী |নয়া দিগন্ত

চট্টগ্রাম নগরীতে ট্রাকচাপায় মাওলানা আহমেদুর রহমান বেলালী (৮০) নামে মাদরাসার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর বাকলিয়া এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাওলানা আহমেদুর রহমান বেলালী চট্টগ্রামের সাতকানিয়া খাগড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলে বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল আলম।

স্থানীয় বাসিন্দা মো: ইসমাইল হোসেন জানান, নিহত প্রবীণ ওই আলেম সাতকানিয়া রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় ৩৫ বছর চাকরি করে অবসর গ্রহণ করেছিলেন।

নিহতের ছেলে মুহাম্মদ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা শহরে একটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ২টার দিকে তিনি ইন্তেকাল করেন।