বাঁশখালীতে জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন

‘আমরা দল-মত-নির্বিশেষে সকলের হয়েই দায়িত্ব পালন করতে চাই’

বাঁশখালীতে জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির সামনের অংশ থেকে এই খনন কার্যক্রম উদ্বোধন করেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

Location :

Chattogram
বাঁশখালীতে জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন
বাঁশখালীতে জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীতে জলকদর খাল খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির সামনের অংশ থেকে এই খনন কার্যক্রম উদ্বোধন করেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘জলকদর খাল বাঁশখালীর ঐতিহ্যবাহী খাল। এই খালই একসময় এই এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই খাল ভরাট ও দখল হয়ে গেছে। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খালটির খননকাজ শুরু করতে পেরে আনন্দিত অনুভব করছি। আমরা জলকদর খালের সেই পুরোনো রূপ ফিরিয়ে আনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশব্যাপী খাল খননে নেতৃত্ব দিচ্ছেন। তার পিতা শহীদ জিয়াউর রহমানও বাঁশখালীর খান্দাখালী খাল খনন করেছিলেন। আমরা দল-মত-নির্বিশেষে সকলের হয়েই দায়িত্ব পালন করতে চাই এবং বাঁশখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার ওসি রবিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল, সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, আমিনুর রহমান চৌধুরী, রেজাউল হক, জি এম সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জলকদর খালের উত্তরাংশে ৬১ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা ব্যয়ে ২৪০০ মিটার খাল খনন করা হবে। জলকদর খালের খননকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে।