ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

‘সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কমে আসতে থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সময় নিচ্ছে স্বাভাবিক হতে। বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে। যানজট যাতে সৃষ্টি না হয় এর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে।’

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে |সংগৃহীত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আলরাজী লিয়ন জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাড়ীচর সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল রাত থেকে মেরামত কাজ করা হয়। ফলে ঢাকা অভিমুখী লেনে গাড়ির চাপ বাড়ে। শনিবার সকাল ১০টার মধ্যে মেরামত কাজ শেষ করা হয়। ফলে সকাল থেকে সেতুর উপর দিয়ে দুই লেনে স্বাভাবিক গতিতে যান চলাচল শুরু হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাবুল হোসেন জানান, সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কমে আসতে থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সময় নিচ্ছে স্বাভাবিক হতে। বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে। যানজট যাতে সৃষ্টি না হয় এর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে। বাসস