শৈলকুপায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

শৈলকুপার রয়েড়া বাজারে অভিযান চালিয়ে কালাম বিশ্বাস ওরফে বল্টু বিশ্বাস (৫০) কে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপায় আটক কালাম বিশ্বাস ওরফে বল্টু বিশ্বাস (৫০)
শৈলকুপায় আটক কালাম বিশ্বাস ওরফে বল্টু বিশ্বাস (৫০) |নয়া দিগন্ত

শৈলকুপার রয়েড়া বাজারে অভিযান চালিয়ে কালাম বিশ্বাস ওরফে বল্টু বিশ্বাস (৫০) কে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম মাদক কারবারি আড়ুয়াকান্দি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে বল্টুকে আটক করেছে।

তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লা।