দিনাজপুর সীমান্তে ৯ ভারতীয়কে পুশইনের চেষ্টা ব্যর্থ

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা আটজন নারী ও একজন হিজড়াসহ মোট নয় ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের সীমান্তসংলগ্ন একটি বাঁশঝাড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং আনসার সদস্য ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় পুশইনের চেষ্টা সফল হয়নি।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
নয়া দিগন্ত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান, আনসার সদস্য এবং স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার ভোর ৪টার দিকে দিনাজপুর সেক্টরের ২৯ বিজিবির অধীন বিরামপুর সীমান্তের খিয়ার মাহমুদপুর এলাকার ২৯১/২০-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা আটজন নারী ও একজন হিজড়াসহ মোট নয় ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের সীমান্তসংলগ্ন একটি বাঁশঝাড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং আনসার সদস্য ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় পুশইনের চেষ্টা সফল হয়নি। এ সময় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাদানুবাদের ঘটনাও ঘটে।

এ সময় গ্রামবাসীরা লাঠিসোটা হাতে নিয়ে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে জনগণের এই ঐক্যবদ্ধতা সত্যিই প্রশংসনীয় ও দৃষ্টান্ত স্থাপন করেছে।