মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
গ্রেফতার আসামিরা
গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার পুলিশ সুপার মো: মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদককারবারের সাথে জড়িত আটজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন এবং চুরির মামলায় একজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’