কামরুজ্জামান কামরুল

কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার

কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই হাওর এলাকার কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে। কারণ এই দেশ কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অর্থনৈতিক ও খাদ্য চাহিদা পুরণে অনবদ্য ভূমিকা রাখে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সুনামগঞ্জের জামালগঞ্জে বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে এমপি কামরুজ্জামান কামরুল
সুনামগঞ্জের জামালগঞ্জে বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে এমপি কামরুজ্জামান কামরুল |নয়া দিগন্ত

কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই হাওর এলাকার কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে। কারণ এই দেশ কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অর্থনৈতিক ও খাদ্য চাহিদা পুরণে অনবদ্য ভূমিকা রাখে। একই সাথে দেশের খাদ্য মজুত ও নিরাপত্তা আরো শক্তিশালী করতেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (৬ মে) বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ‘সাচনা এলএসডি খাদ্য গুদাম’ প্রাঙ্গণে বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কৃষকদের সরকারি নিয়ম মেনে ধান সরবরাহ করবেন। হাওরাঞ্চলের যেসব কৃষক ক্ষতির মুখে পড়েছেন, তাদের পাশে সরকার রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আরো বেশি কৃষককে সহায়তার আওতায় আনতে তালিকা প্রণয়নের সময় বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জামালগঞ্জ‎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার ওসি মো: বন্দে আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শফিকুর রহমান, সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, গোলাম রব্বানী আফিন্দী, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, যুবদলে আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন সহ দলীয় নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাচনা এলএসডির খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামাল।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৩৭৩ টন ধান, ১ হাজার ২ টন আতপ চাল এবং ৩ হাজার ৯৯২ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষক ও মিলারদের কাছ থেকে এসব ধান-চাল সংগ্রহ করা হবে।