কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে সুমি রানী সরকার নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনচিটা সরকারি বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমি ওই এলাকার নিমাই সরকারের স্ত্রী।
পুলিশ জানায়, সিআর-৯৮৮/২৩ মামলায় আদালত সুমি রানী সরকারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি সাজা পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাউসারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারী বলেন, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



