লাকড়ি ধরতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া উদয় চাকমার লাশ উদ্ধার

গত মঙ্গলবার নিজ বাড়ির পাশের চেঙ্গী নদীতে পাহাড়ি ঢলের সাথে নেমে আসা লাকড়ি ধরতে গিয়ে তপন উদয় চাকমা পানির প্রবল স্রোতে ভেসে যান।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
স্রোতে নদীতে ভেসে যাওয়া উদয় চাকমার লাশ উদ্ধার করা হয়েছে
স্রোতে নদীতে ভেসে যাওয়া উদয় চাকমার লাশ উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

নিখোঁজ হওয়ার চার দিন পর খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে তপন উদয় চাকমা (৫৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে জেলা সদরের গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তপন উদয় চাকমা পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ বাড়ির পাশের চেঙ্গী নদীতে পাহাড়ি ঢলের সাথে নেমে আসা লাকড়ি ধরতে গিয়ে তপন উদয় চাকমা পানির প্রবল স্রোতে ভেসে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে চার দিন পর দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় নদীর পানি কমে গেলে ভেসে উঠা বালুর নিচে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।