ফেনীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ১৮ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
শিশু হাসান
শিশু হাসান |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ১৮ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসান লক্ষ্মীপুরের কমলনগরের মো: তারেক ও তারজিনা আক্তার নিপুর ছেলে।

মো: তারেক জানান, গত শনিবার সকালে পৌর শহরের আমানউল্লাহপুর এলাকায় বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে ০১৯২৭০৩৫৬০৩ নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়, অন্যথায় হত্যার হুমকিও দেয়। পরে রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ বলে মনে করছে পুলিশ।

তিনি আরো জানান, তদন্ত করে হুমকি দেয়া মোবাইল নাম্বারটি নওগাঁর বলে জানা গেছে। লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।