ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সালথা থানা পুলিশের যৌথ অভিযানে শহিদুল হাসান খান সোহাগ নামে একাধিক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পূর্ব খাবাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শহিদুল হাসান খান সোহাগ ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
সালথা থানা পুলিশ জানায়, শহিদুল হাসান খান সোহাগ বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



