মদন (নেত্রকোনা) সংবাদদাতা
কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরাঞ্চল বিশেষ করে নেত্রকোনার মদনে কৃষকদের মধ্যে বোরো ফসল নিয়ে আতঙ্কে রয়েছে। গত কয়েকদিনে নিচু জমিতে পানি প্রবেশ করছে। উপজেলায় বেশ কয়েকটি স্লুইচ গেটের ডালা অকেজো থাকায় নদীর পানিও জমিতে প্রবেশ করছে। এতে আতঙ্কে দিন কাটছে হাওর অঞ্চলের কৃষকদের।
এমন সংবাদে নেত্রকোনার-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নির্দেশে যে সকল এলাকার স্লুইচগেট অকেজো ও বোরো জমিতে পানি প্রবেশ করছে এসব এলাকা পরিদর্শন করার জন্য সকল নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন এবং দ্রুত সময়ে কৃষকদের জন্য বোরো ফসল রক্ষায় আরো কি পদক্ষেপ গ্রহণ করা যায় এ বিষয়ে নেতাকর্মীদের মতামত চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
নির্দেশ পাওয়ার সাথে সাথে বিভিন্ন বাঁধ ও স্লুইসগেট পরিদর্শন করেন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, এমপি মহুদয়ের রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান, বিএনপির দফতর সম্পাদক মিল্লাদ হোসেন, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট, মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম রহিছ উদ্দিন যুবদলের নেতা মোবারক হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা আল আমিনসহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঘাটুয়া গ্রামের কৃষক আনাম মিয়া জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়েও রয়েছে নানা অভিযোগ। ইতোমধ্যে জলাবদ্ধতা হাওরের অনেক জমি পানির নিচে তলিয়ে গেছে,মদন উপজেলার বালই নদী খনন করা হলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে বলে স্থানীয় জনগণের দাবি।



